Save the Humanity & Free Palestine Movement in Bangladesh
সেভ দ্যা হিউম্যানিটি এন্ড ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট ইন বাংলাদেশ

  • উদ্দেশ্য
  • লক্ষ্য
  • কর্মসূচি
  • উপদেষ্টা কমিটি
  • জাতীয় কমিটি

প্রেক্ষাপট:
অক্টোবর ২০২৩-এ ইসরায়েলি বর্বরোচিত আগ্রাসনের প্রেক্ষাপটে অত্র সংগঠনটি গঠিত হয়।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক:
https://chat.whatsapp.com/Eol7FWhJh6T6Qu6etVyBRT

কেন্দ্রীয় কমিটি

  • মাসে অন্তত একবার অনলাইন বা সশরীরে বৈঠক অনুষ্ঠিত হবে। হিজরি মাসের ১ম তারিখে।
  • উপদেষ্টা কমিটি ও অন্যান্য কমিটির বিন্যাস শুরা পদ্ধতিতে বা নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।
  • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানভিত্তিক সাব-কমিটি গঠন করা হবে।
  • কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন তদারকি করা।
  • কমিটি সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে পুনর্বিন্যাস করা।
  • বর্তমান কমিটি ২৩/১০/২০২৩ সালে সাধারণ আলোচনার মাধ্যমে গঠিত হয়, তবে সকল সদস্যের দ্বারা চূড়ান্ত অনুমোদিত হয়নি।
  • অত্র কমিটি পুনর্বিন্যাসের তারিখ: ১ মহররম ১৪৪৮ হিজরি (১৬ জুন ২০২৬)
  • উক্ত তারিখ থেকে ৩ হিজরি সনের জন্য চূড়ান্ত কমিটি গঠিত হবে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় দ্বীনি ভাইয়েরা,
আপনাদের ওপর একটি গুরুত্বপূর্ণ দ্বীনি দায়িত্ব অর্পণ করা হচ্ছে। যখন কারো ওপর কোনো দায়িত্ব অর্পিত হয়, তা মূলত আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত একটি আমানত হিসেবে গণ্য করা যায়। আমরা প্রত্যেকেই আল্লাহর খলিফা এবং আলেম হিসেবে নবী (সা.)-এর ওয়ারিস। একজন খলিফা হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনার ওপর অর্পিত হয়, তা যথাযথভাবে পালন করা প্রয়োজন। তবে যখন কোনো দায়িত্ব জাতির পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, তখন তা গ্রহণ বা প্রত্যাখ্যান, উভয় সিদ্ধান্তই পরিস্থিতি ও সক্ষমতার ওপর নির্ভর করে বিবেচনা করা যেতে পারে। তাই, ব্যক্তিগত বিষয়াদি বিবেচনা না করে প্রত্যেককে নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।


ঐতিহাসিক প্রেক্ষাপট ও উপলব্ধি
যদি এই ধরনের কর্মসূচি একশ বছর আগেই শুরু করা যেত, তাহলে ফিলিস্তিন, সুদানসহ মুসলিম উম্মাহ আজ হয়তো ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতো।
আমাদের লক্ষ্য হলো প্রতিটি মুসলিম দেশে একই ধরনের একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়ন করা, যা কেবল বৃহৎ সংগঠনের সীমাবদ্ধ কাঠামোর মধ্যে নয়, বরং বিস্তৃত সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব হতে পারে।


প্রস্তাবিত কর্মসূচি
এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে-

  • স্কুল পর্যায়ে সচেতনতামূলক প্রোগ্রাম
  • ক্ষুদ্র মতভেদ ও অনৈক্য থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা, এবং অনৈক্যের ফলে যে বৃহৎ ক্ষতি হতে পারে তা আলেম ও ওয়ায়েজ সমাজকে অবহিত করা
  • মসজিদভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে খতিবগণ নিয়মিতভাবে এসব বিষয়ে আলোচনা করেন
  • ওয়ায়েজদের সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা, যাতে তারা তাদের বয়ান ও ওয়াজে এসব বিষয় তুলে ধরেন
  • শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি বৃহত্তর সামাজিক ও নৈতিক লক্ষ্য সম্পর্কে সচেতন হন

অর্থনৈতিক ও মানসিক প্রস্তুতি
ইসরায়েলি পণ্য ও সেবা বর্জনের পাশাপাশি তার বিকল্প তৈরি করার মতো বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
এছাড়া মুসলিমদের মধ্যে “আমরা পারব না”- এই মানসিক হীনমন্যতা থেকে বের হয়ে আসা জরুরি। কারণ পবিত্র কোরআনের দৃষ্টিতে, একজন মুমিন সঠিক ঈমান ও দৃঢ়তার সঙ্গে অনেক বড় অর্জন করতে সক্ষম-যেখানে অন্যরা তা কল্পনাও করতে পারে না, বিশেষ করে যখন তারা প্রকৃত সত্য সম্পর্কে অজ্ঞ থাকে।
বাংলাদেশে ফিলিস্তিন সংহতি আন্দোলনের জন্য অত্র সংগঠনের করণীয় বিষয়গুলো নিচে তুলে ধরছি:


সংগঠন কাঠামো গড়ে তোলা

  • স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা
  • কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা
  • স্বচ্ছ নেতৃত্ব কাঠামো তৈরি করা
  • সংবিধান/গঠনতন্ত্র প্রণয়ন করা

জনসচেতনতা তৈরি

  • সেমিনার, আলোচনা সভা ও পাবলিক লেকচার আয়োজন
  • সোশ্যাল মিডিয়ায় তথ্যভিত্তিক প্রচারণা চালানো
  • বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্যাম্পাস অ্যাক্টিভিজম
  • ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

মানবিক সহায়তা

  • ত্রাণ তহবিল সংগ্রহ ও বিশ্বস্ত চ্যানেলে পাঠানো (UNRWA, ICRC ইত্যাদির মাধ্যমে)
  • মেডিকেল সাপ্লাই ও খাদ্য সহায়তার জন্য ফান্ডরেইজিং
  • স্থানীয় মসজিদ ও এনজিওর সাথে সমন্বয়

কূটনৈতিক ও রাজনৈতিক চাপ

  • সরকার ও সংসদ সদস্যদের কাছে দাবিনামা পেশ করা
  • জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি বিবৃতি ও পিটিশন
  • OIC ও ইসলামিক সহযোগিতা সংস্থার মাধ্যমে চাপ তৈরি
  • বাংলাদেশ সরকারকে ইসরায়েলি পণ্য বয়কট নীতি প্রণয়নে উদ্বুদ্ধ করা

BDS (Boycott, Divestment, Sanctions) প্রচারণা

  • ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা প্রকাশ ও প্রচার
  • বিনিয়োগ প্রত্যাহারের জন্য কর্পোরেট প্রতিষ্ঠানে চাপ
  • ভোক্তাদের সচেতন করা

আইনি ও একাডেমিক কাজ

  • আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে গবেষণা ও প্রকাশনা
  • আইনজীবীদের নিয়ে আইনি সহায়তা প্যানেল গঠন
  • বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন বিষয়ক কোর্স বা লেকচার সিরিজ চালু করানো

আন্তর্জাতিক নেটওয়ার্কিং

  • বৈশ্বিক ফিলিস্তিন সংহতি সংগঠনগুলোর সাথে যোগাযোগ ও সমন্বয়
  • প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা
  • আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা

গুরুত্বপূর্ণ নীতিমালা

  • শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখা।
  • তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা।
  • বাংলাদেশের আইন ও সংবিধানের মধ্যে থেকে কাজ করা।
  • ফিলিস্তিনসহ সকল নির্যাতিত মুসলিম বিশ্বের পক্ষে কথা বলা এবং জুলুমের প্রতিবাদ করা।
  • অমুসলিম দেশ বা জনগোষ্ঠী নির্যাতিত হলেও তার প্রতিবাদ করা।

নিম্নোক্ত দুটি কমিটি গঠন করা হয়েছে:

  • উপদেষ্টা কমিটি
  • কেন্দ্রীয় কমিটি

*কমিটির মেয়াদ [১ মহররম ১৪৪৮ হিজরি (১৬ জুন ২০২৬) – ২৯ জিলহজ্জ ১৪৫০ হিজরি]
*কারো নামের বানান ভুল থাকলে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে ইনশাআল্লাহ।

আহ্বায়ক
সেভ দ্যা হিউম্যানিটি এন্ড ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট ইন বাংলাদেশ

Scroll to Top