- সেভ দ্যা হিউম্যাানিটি
- ঐক্যই শক্তি, ন্যায়ই আমাদের পথ
- গাজা একা নয়, বাংলাদেশ পাশে আছে
- ফিলিস্তিন মুক্ত হোক, বিশ্ব বিবেক জাগ্রত হোক
- নিপীড়িতের কণ্ঠ, আমাদের অঙ্গীকার
সেভ দ্যা হিউম্যাানিটি
শান্তিপূর্ণ পন্থায় জনসচেতনতা তৈরি, মানবিক সহায়তা সংগ্রহ, কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি এবং BDS (Boycott, Divestment, Sanctions) প্রচারণার মতো বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে। সেমিনার, পাবলিক লেকচার, সোশ্যাল মিডিয়া প্রচারণা ও ক্যাম্পাস অ্যাক্টিভিজমের পাশাপাশি বিশ্বস্ত আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে ত্রাণ তহবিল পৌঁছে দেওয়া এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছে দাবিনামা পেশ করার কাজও আমরা করি। সব কর্মসূচিতেই আমরা বাংলাদেশের আইন ও সংবিধান মেনে, তথ্যের নির্ভরযোগ্যতা বজায় রেখে এবং সকল নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার নীতি অনুসরণ।
প্রেক্ষাপট
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশে “সেভ দ্যা হিউম্যানিটি এন্ড ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট” গঠিত হয়। আমরা বিশ্বাস করি, একশ বছর আগে যদি এই ধরনের সংগঠিত প্রচেষ্টা শুরু করা যেত, তাহলে ফিলিস্তিন ও সুদানের মতো মুসলিম উম্মাহর অনেক অঞ্চল আজ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতো। তাই বৃহৎ সংগঠনের সীমাবদ্ধ কাঠামোর বাইরে গিয়ে, প্রতিটি মুসলিম দেশে একটি টেকসই ও বিস্তৃত সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আমাদের কাজ।
সেভ দ্যা হিউম্যাানিটি
মানবতার পক্ষে, জুলুমের বিপক্ষে

প্রেক্ষাপট
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে এই সংগঠন গঠিত হয়। লক্ষ্য একটাই—ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে কণ্ঠস্বর তোলা। আমরা চাই প্রতিটি মুসলিম দেশে এমন একটি সংগঠিত সামাজিক নেটওয়ার্ক গড়ে উঠুক।

লক্ষ্য
স্কুল, কলেজ, মসজিদ ও সমাজে সচেতনতা তৈরি করা আমাদের মূল কাজ। ক্ষুদ্র মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দৃঢ় ঈমান ও আত্মবিশ্বাসের ভিত্তিতে কাজ করা।

কর্মসূচি
জনসচেতনতা, মানবিক সহায়তা ও BDS প্রচারণা—এই তিনটি স্তম্ভে আমাদের কাজ পরিচালিত হয়। বিশ্বস্ত চ্যানেলে ত্রাণ পাঠানো ও দাবিনামা পেশ করা আমাদের নিয়মিত কর্মসূচি। সব কাজেই দেশের আইন মেনে শান্তিপূর্ণ পথে অবিচল থাকা।

সংগঠন কাঠামো
স্বচ্ছ নেতৃত্বে আমরা বিশ্বাসী। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন। শুরা পদ্ধতি বা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের মূল লক্ষ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ ও সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি করা, যাতে মুসলিম উম্মাহ ক্ষুদ্র মতভেদ ও অনৈক্য পরিহার করে ঐক্যবদ্ধভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে। খতিব ও ওয়ায়েজদের সমন্বয়ে গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে আমরা সঠিক তথ্য ও বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই, পাশাপাশি “আমরা পারব না”—এই মানসিক হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাসের ভিত্তিতে কাজ করা।
Save the Humanity © All Rights Reserved